ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে অভিবাসন হেফাজতে সাবেক আফগান সামরিক সদস্যের মৃত্যু: ঘনীভূত হচ্ছে রহস্য

আফগানিস্তানে দীর্ঘ এক দশক মার্কিন বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা এক সাবেক সামরিক সদস্যের যুক্তরাষ্ট্রে অভিবাসন হেফাজতে রহস্যজনক মৃত্যু হয়েছে। মোহাম্মদ নাজির পাকতিয়াওয়াল (৪১) নামের ওই আফগান নাগরিক টেক্সাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার এই মৃত্যুকে কেন্দ্র করে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

ফেডারেল কর্মকর্তাদের দাবি, পাকতিয়াওয়াল বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন এবং তার সামরিক বাহিনীতে কাজের কোনো নথিপত্র পাওয়া যায়নি। তবে ‘হ্যাশট্যাগ আফগান ইভ্যাক’ নামক একটি সংগঠন এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ছয় সন্তানের জনক পাকতিয়াওয়ালকে হেফাজতে নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় কীভাবে তার মৃত্যু হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার কর্মীরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪১ বছর বয়সী পাকতিয়াওয়াল সম্পূর্ণ সুস্থ ছিলেন। গত শুক্রবার তাকে গ্রেপ্তারের পর হঠাৎ শ্বাসকষ্ট ও বুকে ব্যথার কথা জানালে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস চালানোর চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামাসের তিন কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলি বাহিনীর

যুক্তরাষ্ট্রে অভিবাসন হেফাজতে সাবেক আফগান সামরিক সদস্যের মৃত্যু: ঘনীভূত হচ্ছে রহস্য

আপডেট সময় : ০৬:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬