ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

নাইজেরিয়ায় সিরিজ আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে ভয়াবহ সিরিজ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় আহত হয়েছেন আরও ১০৮ জন। সোমবার সন্ধ্যায় একাধিক বিস্ফোরণে শহরটি কেঁপে ওঠে।

স্থানীয় পুলিশের মুখপাত্র নাহুম কেনেথ দাসো এক বিবৃতিতে জানান, প্রাথমিক তদন্তে হামলার ধরণ দেখে একে আত্মঘাতী হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে গত রবিবার রাত থেকে সোমবার ভোরের মধ্যে একটি সামরিক চৌকিতেও সশস্ত্র হামলার ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ এই নৃশংস হামলার পেছনে ওই অঞ্চলে সক্রিয় উগ্রবাদী জিহাদি গোষ্ঠীগুলোকে দায়ী করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: লাশ মর্গে রেখে পালালেন স্বামী

নাইজেরিয়ায় সিরিজ আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক

আপডেট সময় : ০৩:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬