ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ইরানের বাসিজ ফোর্সের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর

ইরানের শক্তিশালী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সোমবার রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে তিনি নিহত হয়েছেন বলে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, সোলাইমানির এই মৃত্যু ইরানের সামরিক নিয়ন্ত্রণ কাঠামো বা ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল’ ব্যবস্থার জন্য একটি অপূরণীয় ক্ষতি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে সংঘাতের মাত্রা বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: লাশ মর্গে রেখে পালালেন স্বামী

ইরানের বাসিজ ফোর্সের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর

আপডেট সময় : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬