ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ভয়াবহ হামলা থেকে যেভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন তার উত্তরসূরি মোজতবা খামেনি। সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং থেকে জানা গেছে, হামলার মাত্র কয়েক মিনিট আগে তিনি বাগানে হাঁটতে বের হওয়ার কারণে প্রাণে রক্ষা পান। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে খামেনির বাসভবনে ব্যালিস্টিক মিসাইল আঘাত হানার সময় তিনি ভবনের ভেতরে ছিলেন না।

আলি খামেনির দপ্তরের প্রটোকল প্রধান মাজাহের হোসেইনির দেওয়া এক বক্তৃতার রেকর্ড থেকে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হোসেইনি জানান, ওই হামলায় মোজতবা খামেনি পায়ে সামান্য আঘাত পেলেও তার স্ত্রী হাদ্দাদ এবং তাদের পুত্র ঘটনাস্থলেই নিহত হন। গত ১২ মার্চ তেহরানে আইআরজিসি কমান্ডার ও ধর্মীয় নেতাদের উপস্থিতিতে এক সভায় তিনি এই ঘটনার বিস্তারিত বিবরণ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: লাশ মর্গে রেখে পালালেন স্বামী

ভয়াবহ হামলা থেকে যেভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় : ০১:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬