ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে লারিজানির খোলা চিঠি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি। মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটময় পরিস্থিতিতে মুসলিম বিশ্বের দেশগুলোর প্রতি একটি খোলা চিঠি পাঠিয়ে তিনি এই সংহতির ডাক দেন। আরবি ভাষায় লেখা এই চিঠিতে লারিজানি বর্তমান সংঘাতকে একদিকে দখলদার শক্তি এবং অন্যদিকে স্বাধীনতাকামী শক্তির লড়াই হিসেবে অভিহিত করেন।

চিঠিতে আলি লারিজানি সতর্ক করে বলেন যে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই মুসলিম দেশগুলোর প্রকৃত বন্ধু নয়। তিনি দেশগুলোকে এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করার অনুরোধ জানান। ইরান কখনোই প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে চায় না উল্লেখ করে তিনি বলেন, তেহরান সবসময়ই মুসলিম ভ্রাতৃত্বের প্রতি আন্তরিক।

ইরানি এই শীর্ষ কর্মকর্তা আক্ষেপ প্রকাশ করে বলেন, ইরান যখন কঠিন সময় পার করছে, তখন মুসলিম দেশগুলোর কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাওয়া যাচ্ছে না। তবে তিনি দৃঢ়তার সাথে জানান যে, ইরানি জনগণ পিছু হটবে না এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। তিনি হুঁশিয়ারি দেন যে, এই আগ্রাসন শেষ পর্যন্ত আক্রমণকারী শক্তিগুলোকেই চরম ক্ষতির মুখে ফেলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: লাশ মর্গে রেখে পালালেন স্বামী

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে লারিজানির খোলা চিঠি

আপডেট সময় : ১২:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬