ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

অনিশ্চয়তায় ট্রাম্প-শি বৈঠক: হরমুজ প্রণালি নিয়ে দ্বন্দ্বে দুই পরাশক্তি

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে চীনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বেইজিং সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর ফলে চলতি মাসের শেষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য বৈঠকটি পিছিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মূলত হরমুজ প্রণালি সংকটকে কেন্দ্র করে চীনকে চাপে ফেলতেই ট্রাম্প তার এই সফরকে কৌশল হিসেবে ব্যবহার করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তেলের জন্য মধ্যপ্রাচ্যের ওপর চীনের ব্যাপক নির্ভরশীলতা রয়েছে, তাই হরমুজ প্রণালি সচল রাখতে বেইজিংয়ের এগিয়ে আসা উচিত। যুক্তরাষ্ট্র চায় সফরের আগেই এ বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট হোক। এই সংকট নিরসনে একটি বহুজাতিক জোটে যোগ দিতেও চীনকে আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের মতে, যারা এই গুরুত্বপূর্ণ জলপথের সুবিধাভোগী, সেখানে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাদেরই নিতে হবে।

অন্যদিকে, ওয়াশিংটন সফরের তারিখ ঘোষণা করলেও বেইজিং এখনো তা নিশ্চিত করেনি। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ মার্কিন এই প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছে। তাদের মতে, এটি যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের ঝুঁকি ভাগ করে নেওয়ার একটি অপচেষ্টা মাত্র। বেইজিং মনে করছে, অস্থিতিশীল নৌপথে অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করলে নিরাপত্তা বাড়ার বদলে উল্টো ঝুঁকি আরও বৃদ্ধি পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: লাশ মর্গে রেখে পালালেন স্বামী

অনিশ্চয়তায় ট্রাম্প-শি বৈঠক: হরমুজ প্রণালি নিয়ে দ্বন্দ্বে দুই পরাশক্তি

আপডেট সময় : ১২:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬