ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

হরমুজ প্রণালী সচলে মিত্রদের সাড়া না পেলে ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো জোটের মিত্র দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালী সচল করতে তারা এগিয়ে না এলে ন্যাটো জোটের ভবিষ্যৎ ‘খুব খারাপ’ হবে। হরমুজ প্রণালীর অবরোধ তুলতে সামরিক অভিযানের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যানশিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যারা হরমুজ প্রণালীর সুবিধাভোগী, তাদের উচিত সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং নিশ্চিত করা যে কোনো খারাপ কিছু যেন না ঘটে। তিনি আরও বলেন, যদি মিত্র দেশগুলোর পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না মেলে, তবে তা ন্যাটোর ভবিষ্যতের জন্য অত্যন্ত উদ্বেগজনক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই’: পিরোজপুরে খুনের ঘটনায় প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

হরমুজ প্রণালী সচলে মিত্রদের সাড়া না পেলে ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

আপডেট সময় : ১১:১৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬