ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, এখন ফলের অপেক্ষা

বহু প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার অনেক ভোটার একে একে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার অপেক্ষা। তবে, কারা নির্বাচিত হতে পারেন—তা অনেকটাই অনুমান করা যাচ্ছে।

সর্বশেষ বিসিবিতে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এবারের নির্বাচনেও তাঁরই সভাপতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্থানীয় পাঁচ তারকা হোটেলে ভোট দেওয়ার পর সাংবাদিকদের বুলবুল বলেছেন, ‘আগে কখনও নির্বাচন করিনি। নির্বাচনে অংশগ্রহণও করিনি। যা-ই দেখছি, সব নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, ক্লাবের প্রতিনিধি আর অংশীদাররাও আছেন। রোমাঞ্চ তো থাকবেই। এই নির্বাচনে আমি অংশ নিচ্ছি। দেখা যাক।’

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট শেষে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। সবশেষে রাত ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন আটকে পড়া ২৩৮ ইরানি নাবিক

বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, এখন ফলের অপেক্ষা

আপডেট সময় : ০৫:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫