ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে এলেন জাইমা রহমান

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ দেখতে এসেছিলেন বিএনপি নেতা তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। টাইগার ক্রিকেটারদের উৎসাহ দিতে খেলা শুরুর আগেই তিনি মাঠে হাজির হন। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও উপস্থিত ছিলেন।

পাকিস্তান ব্যাটিংয়ে নামার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাইমা রহমান মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ভিআইপি গ্যালারিতে তাকে বেশ প্রফুল্ল দেখা যায়। পেশায় আইনজীবী জাইমা রহমানের খেলাধুলার প্রতি বিশেষ অনুরাগ দীর্ঘদিনের। মিরপুরে তাঁর এই উচ্ছ্বাস স্পষ্ট ছিল।

বাংলাদেশ ও পাকিস্তানের এই দ্বিপাক্ষিক সিরিজটি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে টাইগাররা পাকিস্তানের মুখোমুখি হওয়ায় দর্শকদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনায় জাটকা নিধন রোধে নৌ পুলিশের সাঁড়াশি অভিযান: ২৫ জেলে আটক, জাল জব্দ

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে এলেন জাইমা রহমান

আপডেট সময় : ০৬:৩২:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬