মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ড্রোন ভূপাতিত হওয়ার পর এক বাংলাদেশি নাগরিকসহ চারজন আহত হয়েছেন। দুবাই মিডিয়া অফিসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে।
আহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। এছাড়া ঘানার দুজন এবং একজন বাংলাদেশি নাগরিক সামান্য আঘাত পেয়েছেন বলে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার কারণে দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। তবে বিমানবন্দরের একজন যাত্রী জানান, ঘটনার আগে যাত্রীদেরকে কাচের জানালা থেকে দূরে সরে সুরক্ষিত স্থানে অবস্থান নিতে বলা হয়েছিল।
রিপোর্টারের নাম 























