পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির সময়কালে দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং তাদের ইউনিটসমূহে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই ছুটি মঙ্গলবার থেকে শুরু হবে এবং ঈদ-পরবর্তী সরকারি ছুটির শেষ দিন পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল বিশ্ববিদ্যালয়, বিদেশি কারিকুলামে পরিচালিত ইংরেজি মাধ্যম স্কুল এবং কোচিং সেন্টারগুলোও সোমবার থেকে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও, সরকারি প্রাথমিক, নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও রমজান উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি চলছে।
রিপোর্টারের নাম 




















