ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

লগইন সমস্যা: ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করার ব্যাখ্যা দিলেন ফাতিমা তাসনিম জুমা

ইনকিলাব মঞ্চের অন্যতম সদস্য ফাতিমা তাসনিম জুমা জানিয়েছেন, তিনি তার ফেসবুক আইডিতে লগইন সংক্রান্ত সমস্যার কারণে সেটি ডিঅ্যাকটিভ করে নতুন একটি আইডি ব্যবহার করছেন। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জুমা বলেন, কিছু দিন ধরে তার ফেসবুক আইডিতে প্রবেশ করতে সমস্যা হচ্ছিল, তাই তিনি সাময়িকভাবে এটি বন্ধ করে নতুন আইডি খুলেছেন।

অন্যদিকে, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেছেন যে, রাজনৈতিক প্রতিপক্ষরা বারংবার রিপোর্ট করে তাদের ফেসবুক আইডি এবং ইনকিলাব মঞ্চের পেজগুলো নষ্ট করার চেষ্টা করছে। তিনি জানান, অতীতে তার নিজের আইডিতেও তিনি বেশ কিছুদিন লগইন করতে পারেননি এবং তাদের অন্যান্য সদস্যদেরও একই সমস্যায় পড়তে হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথের চিত্রকর্ম: তুলির আঁচড়ে এক অনন্য সৃজনশীল জগৎ

লগইন সমস্যা: ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করার ব্যাখ্যা দিলেন ফাতিমা তাসনিম জুমা

আপডেট সময় : ১১:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬