ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

১৫ বছর পর চাকরি ফিরে পেলেন ডিসি কোহিনূর

দীর্ঘ ১৫ বছর পর চাকরি ফিরে পেলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পশ্চিম জোনের সাবেক উপকমিশনার (ডিসি) মো. কোহিনূর মিয়া। সরকার তার চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করে তাকে পুনর্বহাল করেছে। একই সঙ্গে বরখাস্তের সময়কালকে চাকরির মেয়াদ হিসেবে গণ্য করা হবে এবং তিনি বকেয়া বেতন-ভাতাসহ সকল সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুটি বিভাগীয় মামলায় কোহিনূর মিয়ার আপিল পর্যালোচনার পর পূর্বের বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। একই অভিযোগের দুটি ফৌজদারি মামলা আদালতে নিষ্পত্তি হওয়ার পর তিনি বরখাস্তের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একটি আবেদন করেছিলেন। রাষ্ট্রপতি সেই আবেদন মঞ্জুর করে বরখাস্তের আদেশ বাতিলের অনুমোদন দিয়েছেন। এর ফলে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি জারি করা বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপনটিও বাতিল করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুরক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা: বিশ্বজুড়ে বাড়ছে কড়াকড়ি

১৫ বছর পর চাকরি ফিরে পেলেন ডিসি কোহিনূর

আপডেট সময় : ১০:০১:২১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬