দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে ১০টি নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই নির্দেশনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনব্যাপী ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা, যা মূলত মেডিটেশন বা মননশীলতার উপর আলোকপাত করবে।
সম্প্রতি মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই নির্দেশনাগুলো বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক প্রস্তুতকৃত একটি ম্যানুয়ালের ভিত্তিতে তৈরি করা হয়েছে। সমঝোতা স্মারকের মাধ্যমে কোয়ান্টাম ফাউন্ডেশনের নিবন্ধিত স্বেচ্ছাসেবীরা বিনা মূল্যে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে:
১. প্রশিক্ষণ কার্যক্রমের শিরোনাম: ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’।
২. মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ ভেন্যুতে এই প্রশিক্ষণ বিনামূল্যে সম্পন্ন করবে।
৩. শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষকদের সঙ্গে সমন্বয় করে প্রশিক্ষণের আয়োজন করবেন।
৪. প্রশিক্ষণ শেষে নিয়মিত অনুশীলন কার্যক্রম নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি মনিটরিং পুল গঠন করা হবে, যা ম্যানুয়ালের পরিশিষ্ট-২(গ) অনুসারে পরিচালিত হবে।
রিপোর্টারের নাম 





















