ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ওসমান হাদি হত্যা: মূল পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার হলেও ঘটনার মূল পরিকল্পনাকারী ও সহায়তাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এই বিচার প্রক্রিয়ার ওপর বর্তমান প্রশাসনের ওপর আস্থা নেই বলেও সংগঠনটি জানিয়েছে।

জাবের বলেন, হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মাধ্যমে পৃথক তদন্তের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের হস্তক্ষেপও চাওয়া হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কটূক্তি এবং পুলিশের আচরণ নিয়ে সৃষ্ট বিভ্রান্তির কারণে বিচারপ্রক্রিয়ার ওপর সংগঠনের আস্থা কমে গেছে বলে তিনি জানান।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পশ্চিমবঙ্গ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ। তাদের বিরুদ্ধে ভারতে অবৈধ প্রবেশের অভিযোগে রাজ্য পুলিশ মামলা করেছে। গ্রেপ্তার দুজনকে আদালতে তোলার পর ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুরক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা: বিশ্বজুড়ে বাড়ছে কড়াকড়ি

ওসমান হাদি হত্যা: মূল পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে

আপডেট সময় : ০৯:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬