ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

আধুনিক সাংবাদিকতার জন্য পুরনো কাঠামো অচল: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পুরনো ধ্যানধারণা ও কাঠামো দিয়ে আধুনিক সাংবাদিকতা পরিচালনা করা সম্ভব নয়। তিনি বলেন, দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য পূরণের জন্য গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা হবে।

সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও যোগ করেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছি, তবে সেই স্বাধীনতা যেন কোনোভাবেই নৈরাজ্যে পরিণত না হয়, সেদিকেও আমরা সতর্ক থাকব। সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমেই নীতি নির্ধারিত হবে। সরকার একটি ভিশন দেখাতে পারে, কিন্তু সেই ভিশন বাস্তবায়নের দায়িত্ব সাংবাদিকদেরই। বাজার অর্থনীতির যুগে একজন উদ্যোক্তা কীভাবে তার লগ্নিকৃত অর্থ ফেরত আনবেন, তা তার নিজস্ব সিদ্ধান্ত। তবে, সরকার এমন কোনো উদ্যোক্তাকে সহ্য করবে না যারা সাংবাদিকদের ন্যায্য বেতন দিতে পারবে না।

তিনি আরও বলেন, যারা চিন্তাশীল, তারাই কেবল সাংবাদিকতা পেশায় টিকে থাকতে পারে। আমরা যত দ্রুত সম্ভব একটি পূর্ণাঙ্গ নীতিমালা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুকতাদির অনিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাওহার ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী এবং শায়রুল কবিরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথের চিত্রকর্ম: তুলির আঁচড়ে এক অনন্য সৃজনশীল জগৎ

আধুনিক সাংবাদিকতার জন্য পুরনো কাঠামো অচল: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬