ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

দেশের আট বিভাগে বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের আটটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থা পর্যালোচনা করে দেখা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।

আজ ভোরে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদী ও খুলনায়, ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ১৭ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথের চিত্রকর্ম: তুলির আঁচড়ে এক অনন্য সৃজনশীল জগৎ

দেশের আট বিভাগে বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস

আপডেট সময় : ০৮:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬