মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: নারী-শিশুসহ গুলিবিদ্ধ পনেরো, অস্ত্রসহ গ্রেপ্তার তিন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর পরই র‍্যাব-১০ ও শ্রীনগর থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি এবং যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুদ্রপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খান, হারুন খান ও মহসিন খানের সঙ্গে প্রতিপক্ষ মিজান খানের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার রাতে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হারুন খান তার লাইসেন্সকৃত একনালা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়েন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত মিজান খান (৩৭), জয়সন বেগম (৬০), মিনু বেগম (৫০) এবং ইভা (১২) ও মাহিমা (৭) নামের দুই শিশুসহ অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে র‍্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল এবং শ্রীনগর থানা পুলিশ দ্রুত যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আব্দুল মান্নান খান (৬০), হারুন খান (৮০) ও মহসিন খান (২৯) কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি পিস্তল, ২৮ রাউন্ড একনলা বন্দুকের গুলি, ৬০ রাউন্ড পিস্তলের গুলি, গুলির খোসা এবং একটি ওয়াকি-টকি সেট ও চার্জার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাস বরদাশত করা হবে না: মামুনুল হক

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: নারী-শিশুসহ গুলিবিদ্ধ পনেরো, অস্ত্রসহ গ্রেপ্তার তিন

আপডেট সময় : ০৬:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬