মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

রায়পুরে যুবদল নেতা বিল্লাল হত্যা: প্রধান আসামি রিকশাচালক আরমান গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী হত্যা মামলার প্রধান আসামি রিকশাচালক আরমান হোসেন ওরফে রহমান (২৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (নোয়াখালী অঞ্চল) মিঠুন কুমার কুণ্ডু।

র‍্যাব জানিয়েছে, গত রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কদমতলী এলাকা থেকে আরমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার দুপুরে রায়পুর থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। মানববন্ধনে কেরোয়া ইউনিয়নের বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, গত ৫ মার্চ রায়পুর সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি ফলের আড়তে তরমুজ কিনতে গিয়েছিলেন কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন মিশরী (৪৫)। সেসময় দুই রিকশাচালকের মধ্যে চলমান মারামারি থামাতে গিয়ে তিনি নিজেই হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন বিল্লাল হোসেনের মৃত্যু হয়। এই ঘটনায় কবির মহুরী নামে আরও একজন আহত হয়েছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, যুবদল নেতা হত্যার আসামি রিকশাচালক আরমানকে র‍্যাব থানায় হস্তান্তর করার পর তাকে আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং পুলিশ তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাস বরদাশত করা হবে না: মামুনুল হক

রায়পুরে যুবদল নেতা বিল্লাল হত্যা: প্রধান আসামি রিকশাচালক আরমান গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬