‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ – এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় দিবসটি পালিত হয়।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ রজনীগন্ধায় আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবি, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা এবং জেলা ব্র্যাকের কো-অর্ডিনেটর ফারহানা মিল্কি। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিএনপি নেতা আওয়াল চৌধুরীসহ জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
রিপোর্টারের নাম 

























