মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

মানব পাচারকারীদের হাত থেকে শিশুসহ ৩২ জনকে উদ্ধার, মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি চলছিল

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়া মানব পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন।

প্রাপ্ত তথ্যানুসারে, মো. আব্দুল আলী নামের এক মানব পাচারকারী সাগরপথে মালয়েশিয়া পাঠানোর জন্য টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া এলাকায় এলজিইডি রোডের পাশে একটি পেঁপে বাগানে নারী-পুরুষ ও শিশুদের আটকে রেখেছিল। এই গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে কোস্ট গার্ডের বাহারছড়া আউটপোস্ট এবং র‍্যাব যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানে ৩২ জন জিম্মি উদ্ধার হলেও, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। কোস্ট গার্ডের তথ্যমতে, বেশ কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবন, উচ্চ বেতন এবং কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করছিল।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, এই মানব পাচার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে আবারও যুদ্ধের ডাক দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মানব পাচারকারীদের হাত থেকে শিশুসহ ৩২ জনকে উদ্ধার, মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি চলছিল

আপডেট সময় : ০৭:৩৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬