মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রেমিট্যান্সে ঘাটতির আশঙ্কা: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে আসা রেমিট্যান্সে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই শঙ্কা ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, যুদ্ধের কারণে রেমিট্যান্সে কিছু প্রভাব পড়বে, তবে সরকার রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে যা শীঘ্রই দৃশ্যমান হবে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম কাজ বলে উল্লেখ করে তিনি বলেন, তাদের লজিস্টিক সাপোর্ট এবং আহতদের স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হলে তাদের দেশে ফিরিয়ে আনার কথাও ভাবা হচ্ছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে নিয়ে একটি যৌথ মনিটরিং সেল গঠন করা হয়েছে, যা প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মন্ত্রী জানান, এই পর্যন্ত তিনজন বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া গেছে এবং তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

প্রবাসীদের জন্য বন্ধ বাজারগুলো পুনরায় চালু করার চেষ্টা চলছে, তবে যুদ্ধের কারণে বর্তমানে মধ্যপ্রাচ্যে এই কার্যক্রম ধীর গতিতে চলছে। মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী মাস থেকে এই প্রক্রিয়া আরও গতি পাবে। তিনি সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং ছিনতাই ও কিশোর গ্যাং বৃদ্ধি রোধে পুলিশকে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ঈদকে সামনে রেখে ছিনতাই প্রতিরোধে সাদা পোশাকে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং মার্কেটগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উপর জোর দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে আবারও যুদ্ধের ডাক দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রেমিট্যান্সে ঘাটতির আশঙ্কা: প্রবাসীকল্যাণ মন্ত্রী

আপডেট সময় : ০৬:২১:০২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬