ঝিনাইদহে একটি তেল পাম্পে কর্মচারীদের মারধরে নিহত হয়েছেন নিরব নামের এক তরুণ, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এই মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আড়য়াকান্দি গ্রামের রবিজুল ইসলাম, কাস্টসাগরা গ্রামের দাউদ হোসেন এবং বারইখালী গ্রামের নাসির উদ্দিনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে নিরব তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে তেল নিতে যান। কিন্তু পাম্পের বিক্রয়কর্মীরা তাকে তেল দিতে অস্বীকৃতি জানায়। অন্য একজন গ্রাহককে তেল দেওয়া দেখে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কর্মচারীরা বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিরব ঝিনাইদহে একটি ফাস্টফুডের ব্যবসা করতেন।
রিপোর্টারের নাম 

























