বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা মিলনায়তন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উজিরপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার এবং পৌর মহিলা দলের সভানেত্রী মাকসুদা আক্তার। বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং সমাজের সকল স্তরে তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নারীর সার্বিক উন্নতি ও অগ্রগতির মাধ্যমেই একটি সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র নির্মাণ সম্ভব।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নারী নেত্রী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















