ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

নির্বাচনি অনিয়মের অভিযোগ: ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে দুটি আসনের নির্বাচনি নথিপত্র এখন আদালতের তত্ত্বাবধানে সংরক্ষিত হবে।

রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে, সংশ্লিষ্ট আসনগুলোর বিজয়ী প্রার্থীদের নোটিশ ইস্যু করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন এবং ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী প্রতিমন্ত্রী আমিনুল হক। তাদের আবেদনে ভোট পুনর্গণনার দাবি জানানো হয়েছিল।

এ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন প্রার্থীর করা আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হলো মোট ১৬টি আসনে। এর মধ্যে বিএনপির ৮ জন, জামায়াতে ইসলামীর ৭ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থীর আবেদন রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইফতারিতে প্রাণ জুড়াক ফলের সতেজতায়: রকমারি সালাদের রেসিপি

নির্বাচনি অনিয়মের অভিযোগ: ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

আপডেট সময় : ০১:৪৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬