বাংলাদেশ আইন সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে এ কে এম আফজাল উল মুনীর এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান খান নির্বাচিত হয়েছেন। শনিবার (৩০ মার্চ) সংগঠনের নবনির্বাচিত দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল জানানো হয়।
নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, হাসিনা মমতাজ মিষ্টি, সুপ্রিয়া দাস, নূরনাহার (লিপি), আফরোজা বেগম মিতা, তানিয়া কামাল ও আলী নাছের খান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশিদ ও নুসরাত ইয়াসমিন সুমাইয়া। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ছফওয়ান ও নিশাত ফারজানা নিপা এবং সাংগঠনিক সম্পাদক পদে সালেহ আকরাম সম্রাট ও মো. কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ আল মাসুদ, অর্থ সম্পাদক মো. আরমান হোসাইন, দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন, সহ-দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী, এনরোলমেন্ট সম্পাদক মো. আহসান হাবিব এবং শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক তৌহিদুর রহমান। এই বিভাগে সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আল ফারহাদ বিন কাসেম (আলফ্রেড আরিব)।
প্রচার ও জনসংযোগ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আব্দুস সাত্তার রনি এবং সহ-সম্পাদক হয়েছেন মো. জিয়াউল ইসলাম (জিকু)। আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক পদে শেখ মো. মুহিব্বুল্লাহ ও সহ-সম্পাদক পদে সাব্বির হোসেন সিফাত নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কাজী মেহেদী আল আমিন (শুভ) এবং সহ-সম্পাদক হিসেবে এম ওবায়দুল তালুকদার দায়িত্ব পালন করবেন।
এছাড়া আপ্যায়ন সম্পাদক পদে সাগর তপাদার ও সহ-আপ্যায়ন সম্পাদক পদে মো. ফারিদুর রহমান; গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ শোয়াইব; পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সম্পাদক পদে মো. শামসুল হক সোহাগ ও সহ-সম্পাদক পদে মো. জুয়েল ইসলাম; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মেহেদুল হাসান ও সহ-সম্পাদক পদে আবু বকর সিদ্দিক (তিতাস) এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. আনোয়ার হোসাইন ও সহ-সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত ১১ জন হলেন— হাফিজুল হক, এমরান খান (রনি), শফিউল আলম, হালিম হোসেন, রাশেদুজ্জামান মজুমদার, খান মো. মইনুল হাসান, জাহাঙ্গীর আলম, মোর্শেদ আল মামুন ভূঁইয়া, মুহাম্মদ হাবিবুল্লাহ, সালাহ উদ্দিন আহমেদ ও মোহাম্মদ মাসুম মিয়া।
নির্বাচন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, অধস্তন আদালতের বিচারক এবং দেশের প্রথিতযশা আইনজীবী ও সদস্যরা।
শপথগ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির নেতারা সদস্যদের কল্যাণে ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং ন্যায়বিচার নিশ্চিতে বিচার বিভাগের বলিষ্ঠ ভূমিকা বাস্তবায়নে বাংলাদেশ আইন সমিতি সর্বদা সচেষ্ট থাকবে।
রিপোর্টারের নাম 
























