ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

তেল আবিবকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরাইলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার রাতভর দেশটির বিভিন্ন এলাকা, বিশেষ করে তেল আবিবকে লক্ষ্য করে একাধিকবার মিসাইল নিক্ষেপ করা হয়।

রোববার সকালে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানায়, নতুন এই হামলার প্রেক্ষিতে ইসরাইলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, আগের তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সংখ্যা কিছুটা কমলেও প্রায় পুরো রাতজুড়েই ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তবে এসব ক্ষেপণাস্ত্রের কোনোটি সরাসরি আঘাত হেনেছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে দেশটির সামরিক বাহিনী নজরদারি চালিয়ে যাচ্ছে।

এসআর

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেল আবিবকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আপডেট সময় : ০৮:৫৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬