ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৬৫ জন নিহত হওয়ার ঘটনায় দেশটির সরকারকেই সরাসরি দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ডোভার এয়ার ফোর্স বেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট জানান, এই হামলার জন্য ইরানই দায়ী।
ঘটনা প্রসঙ্গে জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “এটা ইরানই করেছে।” তবে এই হামলার সঙ্গে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা বা ইরানকে রাশিয়ার সহায়তার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
অন্যদিকে, ট্রাম্প কুর্দি যোদ্ধাদের ইরানে প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানে এমন একজন প্রেসিডেন্ট ক্ষমতায় আসুক যিনি দেশকে যুদ্ধ থেকে দূরে রাখবেন।
উল্লেখ্য, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে যাওয়া এই বোমা হামলা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনের দায়ী কারা, তা নিয়ে এখনো বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 






















