ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস: ক্রীড়াঙ্গনেও বর্ণিল উদযাপন

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে বিশেষ গুরুত্বের সাথে। সরকারি-বেসরকারি নানা আয়োজনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনও শামিল হয়েছে এই উদযাপনে। ফুটবল ফেডারেশন আয়োজিত ‘এএফসি ওমেন্স ফুটবল ডে’ থেকে শুরু করে ক্রিকেটারদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ—সব মিলিয়ে ক্রীড়াজগতেও আজ নারীদের জয়গান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘এএফসি ওমেন্স ফুটবল ডে’ পালন করছে। বাফুফে ভবন-সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফসহ সারা দেশে মোট ৬টি ভেন্যুতে এই বিশেষ আয়োজন চলছে। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এসব আয়োজনের মধ্যে রয়েছে মতিঝিলে বাফুফের আর্টিফিসিয়াল টার্ফ, সাভারের বিকেএসপি, টাঙ্গাইলের গোপালপুরের মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি, রংপুরের সদ্যপুষ্করিণী যুব স্পোর্টিং ক্লাব এবং খাগড়াছড়ির খাগড়াছড়ি ফুটবল একাডেমি। বাফুফে টার্ফের আয়োজনটি ৮ থেকে ১২ বছর বয়সি মেয়েদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রথম নিবন্ধিত ১০০ জন অংশগ্রহণকারী পাচ্ছেন টি-শার্ট ও সার্টিফিকেট।

এদিকে, বাংলাদেশ নারী ফুটবল দল বর্তমানে এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার পার্থে অবস্থান করছে। সেখানেই নিজেদের মতো করে দিনটি উদযাপন করবেন দলের সদস্যরা। দেশের বাইরে থেকেও নারী দিবসের এই বিশেষ দিনে তারা থাকছেন উদযাপনের অংশীদার।

অন্যদিকে, জাতীয় নারী ক্রিকেট দলের সদস্যরা বর্তমানে ক্যাম্পে অবস্থান করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে নারী দিবস উপলক্ষে কোনো বিশেষ আয়োজন না রাখলেও, তারকা নারী ক্রিকেটাররা বিভিন্ন সরকারি-বেসরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। জানা গেছে, বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ বেশ কয়েকজন নারী ক্রিকেটার বিভিন্ন মন্ত্রণালয়ের আয়োজনে ও বেসরকারি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।

ফুটবল ও ক্রিকেট ছাড়াও দেশের আরও বেশ কিছু ক্রীড়া ফেডারেশন ও সংস্থা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নানা ধরনের আয়োজন করেছে। সব মিলিয়ে ক্রীড়াঙ্গনেও আজ নারীদের সম্মান ও অবদানকে স্মরণ করে চলছে বর্ণিল সব উৎসব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক নারী দিবস: ক্রীড়াঙ্গনেও বর্ণিল উদযাপন

আপডেট সময় : ০৭:৪৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬