ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

নেইমারের বিরুদ্ধে সাবেক নারী কর্মীর মামলা: অমানবিক শ্রম ও পাওনা বকেয়ার গুরুতর অভিযোগ

মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের বিতর্কই যেন এখন নেইমার জুনিয়রের নিত্যসঙ্গী। ব্রাজিলিয়ান এই মহাতারকা এবার নতুন এক আইনি জটিলতায় জড়িয়েছেন। নিজের বাড়িতে অমানবিক পরিবেশে কাজ করানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন সাবেক এক ব্যক্তিগত নারী বাবুর্চি। ওই কর্মীর দাবি, নেইমারের বিলাসবহুল ম্যানশনে তাকে দাসের মতো খাটানো হতো।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেইমারের মাঙ্গারাতিবা ম্যানশনে কর্মরত থাকাকালীন চরম দুরবস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন ওই নারী। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, তাকে কেবল নেইমারের জন্যই নয়, বরং ফুটবলারের সঙ্গে থাকা প্রায় ১৫০ জন বন্ধু ও সঙ্গীর জন্য নিয়মিত খাবার তৈরি করতে হতো। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে গিয়ে তাকে দিনে প্রায় ১৬ ঘণ্টা পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খাটতে হতো। প্রায়ই রাত ১১টা বা ১২টা পর্যন্ত কাজ করার পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনেও তাকে কোনো বিশ্রাম দেওয়া হতো না।

ভুক্তভোগী ওই নারী আরও অভিযোগ করেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা এবং সুপারমার্কেট থেকে ১০ কেজি ওজনের মাংসসহ বাজারের ভারী ব্যাগ বহন করার ফলে তিনি দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যায় ভুগছেন। অতিরিক্ত ভার বহনের কারণে তার পিঠে প্রচণ্ড ব্যথা এবং হিপ ইনফ্লামেশনের মতো জটিলতা তৈরি হয়েছে।

শারীরিক ও মানসিক এই ক্ষতির বিপরীতে পাওনা বেতন, ওভারটাইম এবং চিকিৎসার খরচ মিলিয়ে নেইমারের কাছে প্রায় ২ লাখ ৬২ হাজার ব্রাজিলিয়ান রিয়াল দাবি করেছেন ওই নারী কর্মী। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগ ফুটবল বিশ্বে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে এই বিষয়ে নেইমার বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার স্মরণে রাবিতে এতিমদের সঙ্গে ইফতার, কুরআন বিতরণ ছাত্রদল নেতার

নেইমারের বিরুদ্ধে সাবেক নারী কর্মীর মামলা: অমানবিক শ্রম ও পাওনা বকেয়ার গুরুতর অভিযোগ

আপডেট সময় : ১০:১৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬