ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

ভেড়ামারায় বিএনপি কার্যালয়ে হামলা: গুলিবিদ্ধ এক চা বিক্রেতা, এলাকায় উত্তেজনা

কুষ্টিয়ার ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর কার্যালয়ে শনিবার রাতে গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের পাশে থাকা এক চা বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার জেরে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ৯টার দিকে ৫-৬ জন মুখোশধারী ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে শফিকুল ইসলাম ডাবলুর অফিসে প্রবেশ করে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি উপজেলা যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জ্বল স্বর্ণকারকে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে তারা কার্যালয় লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছুড়ে এবং দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এই সময় অফিসের পাশেই চা বিক্রি করছিলেন শুকুর আলী (৬০)। হঠাৎ একটি গুলি এসে তার গলায় লাগে। ঘটনার আকস্মিকতায় আশেপাশের দোকানের কয়েকটি অ্যাকুরিয়ামও ভেঙে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার সময় পৌর ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কার্যালয়ে উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেন জানান, শনিবার সারাদিনই ভেড়ামারার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ছিল। সকালে উপজেলার বাহাদুরপুরে বিএনপির দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরে বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়ার বালুঘাটে বিএনপির একটি পক্ষ অন্য পক্ষের কার্যালয় ভাঙচুর করে এবং বেশ কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। তার মতে, রাতের হামলাটি পূর্বের ঘটনারই ধারাবাহিকতা।

গুলিবিদ্ধ চা বিক্রেতা শুকুর আলী জানান, তিনি তার দোকানে চা বিক্রি করছিলেন। হঠাৎ করেই একটি ছোট গুলি এসে তার গলায় লাগে। তিনি আরও বলেন, কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়ে গুলি ও ককটেল ছুড়ে দ্রুত স্থান ত্যাগ করে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু এই হামলাকে তার কার্যালয় ধ্বংস করার হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, তিনি রাজনীতি করার পাশাপাশি একজন প্রথম শ্রেণীর ঠিকাদারও। এই হামলার পেছনে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ রেলগেট এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলি ও ককটেল বিস্ফোরণে একজন ব্যক্তি আহত হয়েছেন। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবং দুর্বৃত্তদের ধরতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে প্রতিরক্ষা মিসাইলের আঘাতে মৃত্যু, আন্তর্জাতিক উদ্বেগ

ভেড়ামারায় বিএনপি কার্যালয়ে হামলা: গুলিবিদ্ধ এক চা বিক্রেতা, এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ০৩:১৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬