ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

রাজশাহীতে ঈদ জামাতের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, জামায়াত কর্মী নিহত

রাজশাহীর মোহনপুরে ঈদ জামাতের ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-শিবিরের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আলাউদ্দিন (৪৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার সাঁকোয়া ইউনিয়নের সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শনিবার রাতে তারাবীর নামাজের আগে সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে ঈদের নামাজ পড়ানোর জন্য ইমাম নিয়োগ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দুই পক্ষের মধ্যে ইমাম নিয়োগ নিয়ে মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয় এবং হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিনের মৃত্যু হয়।

এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জামায়াত-শিবিরের কর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা সড়কে আগুন জ্বালিয়ে এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে একজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে প্রতিরক্ষা মিসাইলের আঘাতে মৃত্যু, আন্তর্জাতিক উদ্বেগ

রাজশাহীতে ঈদ জামাতের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, জামায়াত কর্মী নিহত

আপডেট সময় : ০২:৫৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬