ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন: মেলান্দহে চাঞ্চল্য

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মাসুদ রানা (৩০) খুন হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার নয়ানগর এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই হাসিব পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই হাসিব কাঠ দিয়ে মাসুদকে ধাওয়া করে। মাসুদ দৌড়ে বাড়ির সামনে রাস্তায় পড়ে গেলে হাসিব কাঠ দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে মাসুদ গুরুতরভাবে আহত হন এবং মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত হাসিবকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে প্রতিরক্ষা মিসাইলের আঘাতে মৃত্যু, আন্তর্জাতিক উদ্বেগ

জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন: মেলান্দহে চাঞ্চল্য

আপডেট সময় : ০২:৫৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬