ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনের জুফাইর এলাকায় অবস্থিত ‘মার্কিন ঘাঁটি’ লক্ষ্য করে কঠিন ও তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আইআরজিসি বলেছে, কেশমে একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডেসালিনেশন) প্লান্টে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের ওই হামলার ফলে ৩০টি গ্রামের পানির সরবরাহ ব্যাহত হয়েছে।

এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, দেশে বিমান হামলার সতর্ক সংকেত (সাইরেন) বাজছে। বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওল্ড ট্রাফোর্ডে আজ বাংলাদেশ-ভারত মহারণ

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের

আপডেট সময় : ১১:০২:২০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬