ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

দিল্লির সরকারকে ফেলে দেয়ার হুঁশিয়ারি মমতার

আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমে পড়েছেন। কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে প্রতিদিন সুর চড়িয়ে চলেছেন মুখ্যমন্ত্রী।

ভোটার তালিকা থেকে ব্যাপকসংখ্যক নাম বাদ দেওয়ার প্রতিবাদ মঞ্চ থেকে হুংকার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব। পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার থেকে শুরু হওয়া ধর্মতলায় ধরনার দ্বিতীয় দিনে তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে না আসা পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলবে। গতকাল রাতভর ধরনামঞ্চেই ছিলেন তৃণমূলনেত্রী।

এদিকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়ে মমতা বলেছেন, বাংলার বেকার যুবসমাজের জন্য ঘোষিত ‘যুবসাথী’ (যুবশ্রী) প্রকল্পের ভাতার অর্থ পাওয়ার জন্য আর ১ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। শনিবার (৭ মার্চ) থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার ১৫০০ টাকা ঢোকা শুরু হচ্ছে।

অন্যদিকে, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার সকলকে হাতা খুন্তি নিয়ে পথে নামার ডাক দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় আগুন, চার শ্রমিক অসুস্থ

দিল্লির সরকারকে ফেলে দেয়ার হুঁশিয়ারি মমতার

আপডেট সময় : ১০:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬