ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ইরানের পানি শোধনাগারে হামলার অভিযোগ, কাঠগড়ায় যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরের কেশম দ্বীপে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ লবণাক্ত পানি পরিশোধন প্লান্টে হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই ঘটনাকে ‘প্রকাশ্য ও বেপরোয়া অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন, যা ৩০টি গ্রামের পানীয় জল সরবরাহকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।

পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই গুরুতর অভিযোগ উত্থাপন করে বলেন, হামলার শিকার প্লান্টটি সমুদ্রের লবণাক্ত পানিকে পরিশোধন করে স্থানীয় জনগণের জন্য সুপেয় পানি সরবরাহ করত। এই হামলার ফলে ওই অঞ্চলের জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের অত্যাবশ্যকীয় অবকাঠামোর ওপর এমন হামলা অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ এবং এর সুদূরপ্রসারী ও গুরুতর পরিণতি হতে পারে। আরাঘচি জোর দিয়ে বলেন, ‘এই ধরনের দৃষ্টান্ত যুক্তরাষ্ট্রই স্থাপন করেছে, ইরান নয়।’ তার এই মন্তব্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান উত্তেজনার পারদ আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই হামলার অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় আগুন, চার শ্রমিক অসুস্থ

ইরানের পানি শোধনাগারে হামলার অভিযোগ, কাঠগড়ায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১০:২৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬