ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ইরানে স্থল অভিযানের হুঁশিয়ারি কুর্দি নেতার, নেপথ্যে মার্কিন তৎপরতার ইঙ্গিত

ইরাকে অবস্থানরত ইরানি কুর্দি যোদ্ধারা ইরানের অভ্যন্তরে বড় ধরনের স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। খাবাত অর্গানাইজেশন অব ইরানিয়ান কুর্দিস্তানের মহাসচিব বাবাশেখ হোসেইনি এই সম্ভাবনার কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবাশেখ হোসেইনি জানান, বর্তমানে তারা সরাসরি কোনো আক্রমণাত্মক অভিযানে লিপ্ত না থাকলেও দীর্ঘদিনের একটি সুপরিকল্পিত লক্ষ্য বাস্তবায়নের পথে এগোচ্ছেন। তার মতে, বর্তমান আঞ্চলিক ও অভ্যন্তরীণ পরিস্থিতি এই ধরনের অভিযানের জন্য বেশ অনুকূল। যদিও এখনো চূড়ান্ত কোনো দিনক্ষণ নির্ধারিত হয়নি, তবে ইরানে স্থল হামলা শুরু করার জোরালো সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে এই কুর্দি নেতা বলেন, মার্কিন প্রতিনিধিরা সরাসরি না হলেও বিভিন্ন মধ্যস্থতাকারী এবং কুর্দি ব্যক্তিদের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তেহরানের বর্তমান শাসনব্যবস্থার ভবিষ্যৎ এবং আগামী দিনে কুর্দি যোদ্ধাদের সঙ্গে মার্কিন প্রশাসনের সমন্বিত কাজের সুযোগ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। হোসেইনি স্পষ্ট করেছেন যে, ওয়াশিংটন তাদের কাছে বর্তমান সরকারের বিকল্প এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে জানতে চেয়েছে।

তবে আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন বাবাশেখ হোসেইনি। তিনি জানান, তাদের বর্তমান অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম বেশ পুরনো এবং সাধারণ মানের। ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করতে হলে উন্নত বিস্ফোরক এবং আধুনিক সমরাস্ত্রের কোনো বিকল্প নেই। ভবিষ্যতে মার্কিনিদের সঙ্গে সরাসরি কোনো বৈঠক হলে তারা এই সামরিক সহায়তার দাবি জানাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মূলত একটি আধুনিক ও সুসজ্জিত বাহিনী হিসেবে আত্মপ্রকাশের পরই তারা চূড়ান্ত অভিযানের দিকে এগোতে চান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় আগুন, চার শ্রমিক অসুস্থ

ইরানে স্থল অভিযানের হুঁশিয়ারি কুর্দি নেতার, নেপথ্যে মার্কিন তৎপরতার ইঙ্গিত

আপডেট সময় : ১০:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬