ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

তিন দিনে ইরানের ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের

ইরানের সামরিক সক্ষমতার ওপর বড় ধরনের আঘাত হানার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গত মাত্র তিন দিনের অভিযানে ইরানি নৌবাহিনীর অন্তত ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির বিমান বাহিনী ও টেলিযোগাযোগ ব্যবস্থাও মার্কিন হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে দেওয়া এক বিশেষ বক্তব্যে ট্রাম্প এসব তথ্য জানান। সংঘাতপূর্ণ এই অঞ্চলে মার্কিন বাহিনীর অবস্থানকে ‘অসাধারণ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সেখানে অত্যন্ত সফলভাবে লক্ষ্যপূরণ করছে এবং পরিস্থিতি এখন আমেরিকার অনুকূলে রয়েছে।

অভিযান চলাকালীন যেসব মার্কিন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাদের ‘দেশের মহান বীর’ হিসেবে আখ্যায়িত করেন। ট্রাম্প আবেগঘন কণ্ঠে বলেন, এই বীরেরা তাদের প্রত্যাশার চেয়ে ভিন্নভাবে দেশে ফিরছেন, যা জাতির জন্য অত্যন্ত গৌরবের ও বেদনার।

বক্তব্যের শেষ পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, চলমান এই উত্তপ্ত পরিস্থিতিতে নিজ দেশের সৈন্যদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে তার প্রশাসন ও সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় আগুন, চার শ্রমিক অসুস্থ

তিন দিনে ইরানের ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের

আপডেট সময় : ১০:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬