ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

কক্সবাজারে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

কক্সবাজারের ঈদগাঁওতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হয়েছেন এক যুবদল নেতা। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের মুসলিম বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত শহিদুল্লাহ (৫৫) পোকখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং ওই এলাকার এনামুল হকের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের কাজে ব্যবহৃত ১২টি ফুয়েল পেপার উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুসলিম বাজারের নূর আলমের ফার্মেসীর সামনে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শহিদুল্লাহকে আটক করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মাদকসহ গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। পোকখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আজম খাঁন ও সাধারণ সম্পাদক মনজুর আলম জানান, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেনের নির্দেশনায় সংগঠনবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে শহিদুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, খুচরা বাজারে লিটার ২০০ টাকা

কক্সবাজারে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

আপডেট সময় : ০৯:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬