ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যুক্ত ৬৫টি স্কুল এবং ১৩টি কেন্দ্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ এই তথ্য জানিয়েছেন। বিবিসি নিউজ ফার্সির সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্তে পরিচালিত এই হামলাগুলোতে মোট ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫৩৫টি আবাসিক ভবন এবং ১ হাজার ৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।
কোলিভান্দ আরও জানান, এই হামলার ফলে রেড ক্রিসেন্টের উদ্ধারকারী যানবহনের কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, এ বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 





















