ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে তাদের নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটিতে একটি সফল ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম-এর বরাত দিয়ে প্রকাশিত খবরে জানা গেছে, এই হামলায় ঘাঁটির একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, আর্লি ওয়ার্নিং রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এই ঘটনার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
উল্লেখ্য, বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে ইরান পূর্বেও উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। সেই ধারাবাহিকতায় আল ধাফরা বিমানঘাঁটিকেও তাদের হামলার অন্যতম লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছিল।
রিপোর্টারের নাম 























