ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

লেবাননজুড়ে ইসরাইলের ভয়াবহ বিমান হামলা: লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ‘এলিট ফোর্স’ ও সমরাস্ত্রাগার

লেবাননের বিভিন্ন প্রান্তে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত সোমবার থেকে শুরু হওয়া এই বিধ্বংসী অভিযানের ধারাবাহিকতায় গত রাতেও দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকার একাধিক কৌশলগত পয়েন্টে শক্তিশালী বোমাবর্ষণ করা হয়।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতেই তাদের এই বিশেষ অভিযান। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, গত রাতের অভিযানে হিজবুল্লাহর বিপুল পরিমাণ রকেট লঞ্চার, অস্ত্র গুদাম এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

অভিযানে হিজবুল্লাহর এলিট ইউনিট হিসেবে পরিচিত ‘রাদওয়ান ফোর্স’-কে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইডিএফ-এর তথ্যমতে, দক্ষিণ লেবাননের মাজদাল সেল এলাকায় রাদওয়ান ফোর্সের দুটি প্রধান কমান্ড সেন্টারে সরাসরি আঘাত হেনেছে ইসরাইলি বিমান। একই সঙ্গে এই বিশেষ কমান্ডো ইউনিটের বেশ কয়েকজন কমান্ডারকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।

গত কয়েকদিন ধরে চলা এই পাল্টাপাল্টি হামলায় লেবাননের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। হিজবুল্লাহকে দুর্বল করার নাম করে ইসরাইল তাদের আক্রমণ অব্যাহত রাখায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। সর্বশেষ এই হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার, দুর্ঘটনার ধারণা বিজিবির

লেবাননজুড়ে ইসরাইলের ভয়াবহ বিমান হামলা: লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ‘এলিট ফোর্স’ ও সমরাস্ত্রাগার

আপডেট সময় : ০৮:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬