মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

রমজানে এতিম শিক্ষার্থীদের পাশে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি: কোরআন ও রেহাল বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও রেহাল বিতরণ করেছে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি। শনিবার দুপুরে আয়োজিত এই মহতী কর্মসূচিতে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধে উদ্বুদ্ধ করার উপর জোর দেওয়া হয়।

সংগঠনের উদ্যোগে উপজেলার কয়েকটি এতিমখানায় এই কোরআন বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এসময় উপস্থিত অতিথিরা এতিম শিক্ষার্থীদের উদ্দেশে ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তাদের নিয়মিত কোরআন তিলাওয়াত এবং ইসলামি শিক্ষায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি ও নৈতিক জীবন গঠনে কোরআনের ভূমিকা ব্যাখ্যা করা হয়।

কোরআন শরীফ বিতরণ কর্মসূচিতে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. তারিকুল ইসলাম, সহ-সভাপতি লিয়াকত সরদার ও মেহের মামুন, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, যুগ্ম সম্পাদক মামুন ইসলাম ও খালিদুজ্জামান মুন্সী, সাংগঠনিক সম্পাদক আরটি হাসান, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, অর্থ সম্পাদক ইয়াদ আলী মোল্লা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান রাজন এবং ক্রীড়া সম্পাদক বাবু মোল্লাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র রমজানের আত্মশুদ্ধির মাসে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে বাধা: সাবেক যুগ্ম সচিব জগলুল কারাগারে, রিমান্ড কাল

রমজানে এতিম শিক্ষার্থীদের পাশে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি: কোরআন ও রেহাল বিতরণ

আপডেট সময় : ০৮:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬