ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ঈদ আনন্দ সবার জন্য: চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিতদের পাশে

কুমিল্লার চৌদ্দগ্রামে ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে ‘চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’। স্থানীয় ব্যাংকিং সেক্টরে কর্মরত পেশাদারদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি তিন শতাধিক দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। একই সঙ্গে, কর্মজীবীদের স্বাবলম্বী করার লক্ষ্যে চারটি সেলাই মেশিন প্রদান এবং এতিম ছাত্রদের সঙ্গে এক ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়।

এই মহতী উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে সংগঠনের আজীবন সদস্য এবং পূবালী ব্যাংক পিএলসি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমানের উদার আর্থিক সহযোগিতায়।

আটগ্রামের ডলি রিসোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি মজুমদারের সভাপতিত্বে এবং সমন্বয়ক এস এম হাবিব মহসিন সুধনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের ইভিপি এ কে এম শহিদুল হক খন্দকার, অগ্রণী ব্যাংকের সাবেক জিএম মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ান ব্যাংকের এসইভিপি মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এভিপি কাজী মো. ইলিয়াছ, অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফসহ অন্যান্য অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির বহুমুখী কার্যক্রমের প্রশংসা করেন। তারা উল্লেখ করেন যে, সংগঠনটি কেবল ব্যাংকিং খাতের পেশাদারদের মধ্যে সম্পর্ক উন্নয়নই নয়, বরং এলাকার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে চলেছে। বক্তারা সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং পেশাগত উন্নয়নের পাশাপাশি মানবসেবার মনোভাব বজায় রাখার ওপর জোর দেন।

উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন যে, সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি একটি অরাজনৈতিক ও সেবামূলক পেশাজীবী সংগঠন হিসেবে ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬, আহত ৩৫

ঈদ আনন্দ সবার জন্য: চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিতদের পাশে

আপডেট সময় : ০৭:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬