ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ইরান দাবি করেছে, মার্কিন-ইসরাইলি ১৩টি আকাশযান ভূপাতিত

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৭ মার্চ) পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ১৩টি উন্নতমানের আকাশযান ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর খাতাম আল–আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এসব ড্রোন ইরানের বিভিন্ন অঞ্চলে প্রতিহত করতে সক্ষম হয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা।

আইআরজিসি-এর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অতর্কিত হামলায় এমকিউ-৯, হারমেস ও অরবিটার ধরনের মোট ১৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানের উত্তর-পশ্চিম, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের পাশাপাশি ইসফাহান, কেরমান এবং রাজধানী তেহরান এলাকাতেও এসব ড্রোন ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

এদিকে, যুক্তরাষ্ট্র–ইসরাইলের সঙ্গে ইরানের এই সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার পর ইসরাইলের পশ্চিম জেরুজালেম অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। সংবাদ সংস্থা এএফপি-র সাংবাদিকরা জানিয়েছেন, সেখানে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ অনুভূত হয়েছে। একই সঙ্গে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের বিভিন্ন এলাকায় অন্তত ছয়বার বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬, আহত ৩৫

ইরান দাবি করেছে, মার্কিন-ইসরাইলি ১৩টি আকাশযান ভূপাতিত

আপডেট সময় : ০৭:৩১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬