দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চলাকালে এক ইসরায়েলি সেনা নিহত এবং অপর একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে। নিহত সেনার নাম মাস্টার সার্জেন্ট বাসিল সুইদ, যিনি সপ্তম সাঁজোয়া ব্রিগেডের চালক হিসেবে কর্মরত ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননে অভিযান পরিচালনার সময় একটি জ্বালানি সরবরাহকারী ট্রাক উল্টে গেলে ঘটনাস্থলেই সুইদ প্রাণ হারান। এই দুর্ঘটনায় আরও একজন সেনা আহত হয়েছেন, যাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সেনার পরিবারকে ইতিমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
উল্লেখ্য, লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের ফলে গত কয়েক দিনে ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার ও শনিবার হিজবুল্লাহর পৃথক হামলায় অন্তত পাঁচজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রিপোর্টারের নাম 

























