ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এমন এক অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলেছে যা শত্রুপক্ষ কল্পনাও করতে পারেনি বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার তেহরানে এক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, বর্তমান ইরান তার সামরিক শক্তিমত্তা ও জাতীয় আত্মমর্যাদার কারণে বিশ্বজুড়ে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে স্বীকৃত লাভ করেছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান শত্রুদের ষড়যন্ত্রের সমালোচনা করে বলেন, যারা ভেবেছিল মাত্র কয়েক দিনের মধ্যে ইরান সরকারকে উৎখাত করে কোনো পুতুল সরকার বসাবে, তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। তিনি আরও বলেন, দেশের সশস্ত্র বাহিনীর মহাকাব্যিক প্রতিরোধের কারণেই আজ ইরান নিরাপদ এবং মর্যাদার আসনে আসীন।
আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি উল্লেখ করেন যে, একসময় মার্কিন প্রশাসন ইরানের ওপর পূর্ণ আত্মসমর্পণের চাপ দিলেও বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থানের পরিবর্তন ঘটেছে। বর্তমানে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার প্রক্রিয়া শুরু হওয়ার মধ্য দিয়ে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে তিনি ইঙ্গিত দেন।
রিপোর্টারের নাম 
























