ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান, তবে আগ্রাসন হলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

ইরান প্রতিবেশী দেশগুলোর জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা দিয়েছে। তবে একই সঙ্গে দেশটি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, তাদের ওপর কোনো ধরনের হামলা অব্যাহত থাকলে পুরো অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তর থেকে এই বিবৃতি জারি করা হয়েছে।

সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান মন্তব্য করেন যে, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের বিরুদ্ধে কোনো হামলা না হলে তাদের ওপরও কোনো আক্রমণ চালানো হবে না। এই মন্তব্যের পর আইআরজিসির এই বিবৃতি আসে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, “ইরানের সশস্ত্র বাহিনী আবারও ঘোষণা করছে যে তারা প্রতিবেশী দেশগুলোর স্বার্থ ও জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করে এবং এ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়নি।”

তবে বিবৃতিতে কঠোর সতর্কবার্তা দিয়ে বলা হয়, যদি পূর্বের মতো শত্রুতামূলক কর্মকাণ্ড চলতে থাকে, তবে পুরো অঞ্চলজুড়ে স্থল, সমুদ্র ও আকাশপথে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সকল সামরিক ঘাঁটি এবং স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর “শক্তিশালী ও বিধ্বংসী আঘাতের প্রধান লক্ষ্যবস্তু” হয়ে উঠবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৫০০ টাকায় স্মার্টফোন: সাধারণ মানুষের নাগালে প্রযুক্তি নিতে সরকারের বড় উদ্যোগ

প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান, তবে আগ্রাসন হলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ০৫:৪১:১০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬