ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

গোয়ালন্দে প্রশাসনের সাঁড়াশি অভিযান: অবৈধ বালু উত্তোলনের ড্রেজার-পাইপ ধ্বংস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। গত শুক্রবার গভীর রাতে মরা পদ্মা নদীতে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। এর মধ্য দিয়ে অবৈধ বালু ব্যবসায়ীদের প্রতি কঠোর বার্তা দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর এলাকার মরা পদ্মা নদীর পাড়ে এ সাঁড়াশি অভিযান চালানো হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কতিপয় অসাধু ব্যক্তি ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিল। এতে নদীতীরবর্তী এলাকার পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল এবং আশপাশের কৃষিজমি ভাঙনের মুখে পড়ছিল। স্থানীয়দের পক্ষ থেকে এ বিষয়ে বহু অভিযোগ ছিল।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেউ আইন অমান্য করে এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, গত ৩ মার্চ গোয়ালন্দ উপজেলা মাসিক সমন্বয় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁর এই নির্দেশনা পাওয়ার পর থেকেই প্রশাসন অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে অভিযান জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত ৫

গোয়ালন্দে প্রশাসনের সাঁড়াশি অভিযান: অবৈধ বালু উত্তোলনের ড্রেজার-পাইপ ধ্বংস

আপডেট সময় : ০৫:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬