ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে হাজীগঞ্জে তিন ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও পিকআপ জব্দ

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যানসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত গভীর রাতে হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জাহেদ (২৭), কুমিল্লার মুরাদনগরের ইসমাইল হোসেন (৩৫) এবং দাউদকান্দির মহসিন মিয়া (৪০)। তাদের কাছ থেকে একটি নীল রঙের পিকআপ ভ্যান (ঢাকা মেট্টো ন-১৮-৪০৮০), বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং তালা কাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে হাজীগঞ্জ থানার একটি বিশেষ দল পশ্চিম বাজার বিশ্বরোডে নিয়মিত চেকপোস্ট বসিয়ে কার্যক্রম পরিচালনা করছিল। এসময় পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, কুমিল্লা থেকে একটি ডাকাতদল হাজীগঞ্জের দিকে আসছে।

সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দল দ্রুততার সাথে চেকপোস্টটি হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রিজের ওপর স্থানান্তর করে এবং সন্দেহভাজন গাড়ি তল্লাশি শুরু করে। রাত আনুমানিক ২টার দিকে কুমিল্লা দিক থেকে আসা নীল রঙের ঢাকা মেট্টো ন-১৮-৪০৮০ নম্বরের পিকআপ ভ্যানটিকে থামার সংকেত দেওয়া হয়।

পুলিশের সংকেত পেয়ে চালক গাড়িটি থামিয়ে পালানোর চেষ্টা করে। তবে কর্তব্যরত পুলিশ সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে গাড়িসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়। আটকের পর তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র ও তালা কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব শর্মা জানান, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে তেল পাচার ঠেকাতে বিজিবির কঠোর পদক্ষেপ: ট্রাকের ট্যাংক পরিমাপ শুরু

ডাকাতির প্রস্তুতিকালে হাজীগঞ্জে তিন ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও পিকআপ জব্দ

আপডেট সময় : ০৩:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬